হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে খেলা দেখলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

প্রতিনিধি, ঢাবি

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেই উচ্ছ্বাসে শামিল হতে ক্যাম্পাসে এসে খেলা উপভোগ করেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

সোমবার রাতে ম্যাচ শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে উপস্থিত হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন লিওনেল মেসি-এর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রুলি এবং তার টিমমেটরা। রাষ্ট্রদূতকে ঘিরে শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শত শত আর্জেন্টিনা সমর্থকের উপস্থিতি, প্রিয় দলের জার্সি, পতাকা ও নানা আয়োজনে মুহসিন হল এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও রাত ৯টা থেকেই মাঠে জড়ো হতে থাকেন সমর্থকরা।

বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাসে মুগ্ধ হয়ে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, “মনে হচ্ছে আমি আর্জেন্টিনায় আছি। এখানে এসে নিজের দেশের মতোই অনুভব করছি।” তিনি বাংলাদেশের আর্জেন্টিনাপ্রেমী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত আর্জেন্টিনার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রুলিও বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ, তোমাকে ভালোবাসি।”

ম্যাচ উপলক্ষে মুহসিন হল ছাত্রদলের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ভ্রমণ লেখক ও কনটেন্ট ক্রিয়েটর ড্যান লান্দে, সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল এবং সান্তিয়াগো কন্দে।

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

অবশেষে আলোচিত নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা

আগামীকাল ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

গঙ্গাচড়ায় সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

অনলাইনে ৪৪২ কন্টেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় কিশোরী পর্যটক নিহত

ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার ৭২

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ