হোম > শিক্ষা > ক্যাম্পাস

নোবিপ্রবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘‘ডি-নথি’’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ল্যাব রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উদ্বোধনী বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বর্তমানে আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াসহ বেশ কিছু কার্যক্রম ডিজিটালভাবে করছি। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ডি-নথির মাধ্যমে করা বাঞ্ছনীয়। শুরুতে কয়েকটি দপ্তর নিয়ে ডি-নথির কাজ শুরু হলেও পর্যায়ক্রমে আমরা সকল দপ্তরকে এই কার্যক্রমের আওতাভুক্ত করবো। আশা করি আপনারা প্রশিক্ষণের মাধ্যমে ডি-নথির কাজ শিখে ফেলবেন। একটা সময় পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট নিশ্চিতকরণ সাপেক্ষে আমরা সকল কার্যক্রম পেপারলেস হিসেবে ঘোষণা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং রেজিস্টার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন নোবিপ্রবি আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট মো. মাঈনুদ্দীন এবং ফয়েজ আহমেদ এবং নোয়াখালী সদর উপজেলার আইসিটি অফিসার সৈয়দ মোহাম্মদ মেরাজ হোসেন। কোর্স ডিরেক্টর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. শিবলুর রহমান। প্রোগ্রাম মডারেটর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জিএম রাকিবুল ইসলাম।

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০