হোম > শিক্ষা > ক্যাম্পাস

বাকৃবির জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত

প্রতিনিধি, বাকৃবি

মৎস্যসম্পদের উন্নয়ন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলসংলগ্ন পুকুরে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো. আবুল মনসুর, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক কৃষিবিদ রিপন কুমার পাল এবং ময়মনসিংহের জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আরাফাত উদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ সামসুজ্জামান মাসুম। অনুষ্ঠানে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক, ঈশা খাঁ হল ও শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট, জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং ফিশ ফার্ম সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক আশা প্রকাশ করেন, মৎস্য অধিদপ্তরের এ নিয়মিত কার্যক্রম ভবিষ্যতে আরও বেগবান হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করার এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন,ময়মনসিংহ অঞ্চল দেশের মাছ চাষের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ অঞ্চল থেকে প্রায় ১২ হাজার কোটি টাকার মাছ সারা দেশে সরবরাহ করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ও মৎস্য অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় এ অঞ্চলের মাছ উৎপাদন এগিয়ে যাচ্ছে। এখন বাণিজ্যিকভাবে নিরাপদ মাছ উৎপাদন ও বিদেশে মাছ রপ্তানির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর

অগ্নিসন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আপস নয়: ছাত্রদল

কুবির বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

চবির হীরকজয়ন্তী অনুষ্ঠানে মুখোমুখি ছাত্রদল-শিবির, ধাক্কাধাক্কি ও হাতাহাতি

চবির হীরকজয়ন্তীর স্মারকবইয়ে শিবির প্যানেলের নাম বাদ, সমালোচনা

ভিক্টোরিয়া পার্কের সামনে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা আটক

জবির সেই পাঁচ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিল পুলিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি

নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন