হোম > শিক্ষা > ক্যাম্পাস

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসু নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ও জাকসুর ভিপি ও এজিএস (নারী) স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

এবিষয়ে জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বলেন, গত ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী এক বহিরাগত দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন।

ঘটনার পর থেকেই অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে জাকসুসহ সব পক্ষের শিক্ষার্থীরা সোচ্চার রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ঘটনার ২১ দিন অতিবাহিত হলেও অপরাধী এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছে।

আজ এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর পক্ষ থেকে অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়েছে।

আমাদের উপস্থিতিতেই মন্ত্রী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন।

জানা যায়, গত ১২ মে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী এক বহিরাগত ব্যক্তির দ্বারা ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন। ঘটনার পর থেকেই অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে জাকসুসহ বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।

জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা

অবশেষে ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির সেই অধ্যাপক

জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত ইবির শিক্ষার্থীদের সংবর্ধনা

৩৪ দিন পর শর্তসাপেক্ষে ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

৩০ কোটি টাকার যন্ত্র আছে, ব্যবহার খুবই সীমিত

ব্রহ্মপুত্রের কোলে কাশফুলের রাজ্য

আজ থেকে রাবি স্টেশনে থামবে দুটি আন্তঃনগর ট্রেন

সাত মাসেও আদালতে যায়নি অভিযোগপত্র

শিক্ষার্থীবান্ধব সমাবর্তন ফি নির্ধারণের দাবি জবি ছাত্রদলের

ভারতে মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ