হোম > শিক্ষা > ক্যাম্পাস

লক্ষাধিক শিক্ষক নিয়োগ হবে, জানালেন মন্ত্রী

আমার দেশ অনলাইন

এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার কাছে আরও একটি সুসংবাদ রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে আপিল বিভাগ রায় ঘোষণা করেছে। বিভাগটি আমাদের আপিল গ্রহণ করেছে এবং আমরা এখন ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগ করতে পারব।’

তিনি বলেন, এর সঙ্গে আরও প্রায় ৭০ হাজার জন (এমপিওভুক্ত শিক্ষক-প্রভাষক) অন্তর্ভুক্ত করা যেতে পারে। এটি আমাদের জন্য একটি বড় খবর।

এমবি

নারীদের মাদকাসক্তি চিকিৎসায় বিশেষায়িত প্রশিক্ষণ শুরু

সরকারের ছয় মাসে দেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি: ইসলামী আন্দোলন

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদের দরজায় ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ খোদাই

পিংক কালার মহিলা বাস সার্ভিস চালু, চলবে ১৩টি রুটে

কাচালং নদীতে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

অপারেশন সিন্দুর নিয়ে তৈরি ডকুমেন্টারিতে ইতিহাস বিকৃতি করেছে ভারত

হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

বরখাস্ত ফিফা কর্মকর্তা

নবাবগঞ্জে ৬১০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার ২

তরুণদের নেতৃত্বে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়তে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী