হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাবিপ্রবিতে কমিটি চেয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিজ্ঞপ্তি, ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি, শাবিপ্রবি

ছাত্রদলের মিছিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের তিনটি আবাসিক হলে কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। এর তীব্র প্রতিবাদে গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ হলের সামনে থেকে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি ছেলেদের তিনটি আবাসিক হল প্রদক্ষিণ করে পুনরায় শাহপরাণ হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘লীগ লীগ করিস না, লীগ ফিরে আসবে না’, ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন প্রতিবাদী ও বিরোধী স্লোগান দেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন। তিনি বলেন, ক্যাম্পাসের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে তারা আবাসিক হলগুলোতে কমিটি দেওয়ার আহ্বান জানিয়ে উসকানিমূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, শাবিপ্রবি ছাত্রদল ক্যাম্পাসে সক্রিয় থাকাকালে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনের স্থান এই ক্যাম্পাসে কখনো হবে না। ছাত্রলীগ বা তাদের সঙ্গীদের যেকোনো চক্রান্ত রুখে দিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রদল রাজপথে প্রস্তুত রয়েছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৮ হাজার শিক্ষার্থীর জন্য একটি ক্যাফেটেরিয়া, তাও নিম্নমানের

উপাচার্য পুনর্বহালের দাবিতে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

জবি গেটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, পুলিশের কাছে হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুননাজাতের নতুন কমিটি গঠিত

সারাদিনই অপরিচিত অনেক নম্বর থেকে ফোন আসছে: অপ্রতিমের বাবা

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি হলেন লুৎফর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫ বিষয়ের সংশোধিত সিলেবাস ভ্যালিডেশন কর্মশালা শুরু