হোম > শিক্ষা > ক্যাম্পাস

দীর্ঘ ৩৪ বছর শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে জাবির সিনেট সভা

প্রতিনিধি, জাবি

দীর্ঘ প্রায় ৩৪ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটে প্রতিনিধিত্ব করছেন ছাত্র প্রতিনিধিরা। তবে ছাত্রত্ব না থাকায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু এবং জিএস মাজহারুল ইসলাম সিনেট অধিবেশনে অংশ নিতে পারছেন না। তাদের পরিবর্তে জাকসুর পক্ষ থেকে ভিন্ন দুইজনকে মনোনয়ন দেয়া হয়েছে।

শনিবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সিনেট অধিবেশনের ৪৩ তম সভা শুরু হয়। সভার শুরুতে উপাচার্য ভাষণ দেন। পরবর্তীতে বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আবদুর রব।

সিনেটে মনোনীত পাঁচ প্রতিনিধি হলেন—জাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল ফাহিম, নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা, সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক সাফায়েত মীর এবং কার্যনির্বাহী সদস্য আবু তালহা।

জানা গেছে, সভায় ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার মূল বাজেট এবং ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ২৫ লাখ টাকার সংশোধিত বাজেট পাস করা হবে।

জাবিতে বছরে মাথাপিছু চিকিৎসা বরাদ্দ ৪৩ টাকা

ঢাবি হল সংসদ নেতার বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ

বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

খুবির রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে নোমান-আবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ডাকসুর উদ্যোগে গেস্টরুম-গণরুম ও নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতা

ইআবির উদ্যোগে ১৪৫ কৃতি শিক্ষার্থী ও ১০০ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পাচ্ছে অ্যাওয়ার্ড

ব্লু ইকোনমি গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিনের সমঝোতা

শিক্ষা ছুটিতে বিদেশে গিয়ে আর ফেরেনি খুবির ৩৯ শিক্ষক

চবির ২৫০ মেধাবী ছাত্রীকে সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা