হোম > শিক্ষা > ক্যাম্পাস

ছাত্রদলের সংঘর্ষে আহত সাকিবুল মারা গেছেন

তেজগাঁও কলেজ

আতিকুর রহমান নগরী

রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে আইসিউতে ৪ দিন লড়ে মারা গেলেন উচ্চমাধ্যমিকের ছাত্র সাকিবুল হাসান রানা।

বুধবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন।

তিনি বলেন, সাকিব আমাদের মাঝে আর নেই। সাকিবের এক আত্মীয় আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। আমার এই মুহুর্তে আসলে কথা বলার মত ভাষা নেই।

এর আগে, শনিবার (৬ ডিসেম্বর) রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

আহত তিনজন হলেন সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫), হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬)।

অভিযোগ রয়েছে, জান্নাত ছাত্রদলের প্রভাবশালী একটি গ্রুপের সহায়তায় তেজগাঁও কলেজ ছাত্রাবাসে অবস্থান করতেন।

হলের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তরুণ–সেলিম গ্রুপের সক্রিয় সদস্য মোমেন পালোয়ান আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বর্তমানে তিনি তরুণ গ্রুপের প্রভাব ব্যবহার করে ক্যাম্পাস ও হলে আধিপত্য বিস্তার করছেন এবং তাকে মাদক সেবন ও বহিরাগতদের নিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

তারা আরও অভিযোগ করে আরও বলেন, আমরা কেউ এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে আমাদের হুমকি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন মিথ্যে গুজব ছড়িয়ে করা হয় টর্চার।

এতে ভয়ে সাধারণ শিক্ষার্থীরা কেউই ছাত্রদলের বিরুদ্ধে কথা বলে না। ভর্তি বাণিজ্য থেকে শুরু করে ফর্ম পূরণের বাণিজ্যেও ছাত্রদল এগিয়ে রয়েছে বলে অভিযোগ করে তারা।

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ, ইরান শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণিত: রুশ প্রেস সেক্রেটারি

মিঠা পানির মাছ রপ্তানিতে জোর দিতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

পশ্চিমা গণমাধ্যমে যুদ্ধের বয়ান পুরোপুরি পক্ষপাতদুষ্ট, জবিতে ইরানি রাষ্ট্রদূত

রাবি রেলস্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপ, সন্দেহভাজন ৩ জনকে আটক

নিষিদ্ধ ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে চবি শিক্ষার্থী, পুলিশে দিল শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ হলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

‘হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না’, মধ্যরাতে উত্তাল চুয়েট

অ্যাপ্লাইড আইসিটি পাঠদানে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ লিখে বহিষ্কার, ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ