হোম > শিক্ষা > ক্যাম্পাস

কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের গণঅনশন

প্রতিনিধি, জবি

কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচির শুরু হয়। এর আগে বিকেল তিনটায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক সমাবেশে এ কর্মসূচির ঘোষণা আসে।

জবি ঐক্যের পক্ষ থেকে বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন বলেন, আমাদের আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে যে আর পেছনে ফেরার সুযোগ নেই। আমরা বিজয় না নিয়ে ফিরে যাব না।’

জুমার নামাজের পর তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে যোগ দেয়। দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে জড়ো হয়। এসময় শিক্ষার্থীরা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের এত সমস্যা কেন?’

তারা অভিযোগ করেন, এই আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী এমনকি সাংবাদিকরাও আহত হয়েছে।

সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী আজকের গণঅনশন কর্মসূচিতে অংশ নেন। কাকরাইল মসজিদ মোড় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে।

তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এমএস

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি