হোম > শিক্ষা > ক্যাম্পাস

নোবিপ্রবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার, মনোবিজ্ঞানী দেখানোর নির্দেশ

প্রতিনিধি, নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট কর্তৃক সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পন্ন করে সার্টিফিকেট জমা দিয়ে পরবর্তীতে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দফতরের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৩ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৩৯তম সভার সিদ্ধান্তক্রমে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। যার মধ্যে দুই শিক্ষার্থীকে ০১ (এক) বছর এবং বাকি এক শিক্ষার্থীকে ০৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে সমাজকর্ম বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুইজন ০১ বছরের (দুই টার্ম) জন্য এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের সিএসটিই বিভাগের একজন ০৬ মাস (এক টার্ম) বহিষ্কৃত হয়েছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, টার্ম পরীক্ষা চলাকালীন সময়ে দোষণীয় কাগজপত্র (নকলের উপাদান) সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখা এবং মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসা এবং তা থেকে দেখে লেখার দায়ে প্রধান পর্যবেক্ষক এসব শিক্ষার্থীদের সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিলসহ পরীক্ষার হল থেকে বহিষ্কার করে এবং শৃঙ্খলা বোর্ড এর সিদ্ধান্তক্রমে উক্ত শিক্ষার্থীর এই পত্রের পরীক্ষা বাতিলসহ ঐ দিন থেকে পরবর্তী ০১ (এক) বছর ও ০৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট কর্তৃক দুই জনকে ৩ টি এবং এক জনকে ২ টি সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পন্ন করে সার্টিফিকেট জমা দিয়ে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে বলে জানানো হয়।

এছাড়া উক্ত শিক্ষার্থীর ঐ সেমিস্টারের পূর্ববর্তী সকল পরীক্ষা সমূহ বহাল থাকবে এবং উল্লেখিত সময়ে তার ফলাফল প্রকাশ করা হবে না।

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান