হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভারতীয় মাদকসহ আটক রাবি ছাত্রদল নেতাকে আদালতে প্রেরণ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে ৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডলসহ আটক করে আদালতে পাঠিয়েছে মতিহার থানা পুলিশ।

রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯-এর (ক) ধারায় মামলা করেছে। মামলার এজাহার থেকে এ তথ্য জানা গেছে।

এজাহারে বলা হয়েছে, মো. হাসিবুল হাসান (২৯), পিতা মো. রফিকুল ইসলাম, মাতা মোছা. পারভীন আরা। তার ঠিকানা রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডী (মধ্যপাড়া) এলাকায়। এ ঘটনায় মতিহার থানায় ১৫ আগস্ট মামলা নম্বর-১৭ হিসেবে মামলা করা হয়েছে।

এজাহার অনুযায়ী, হাসিব হাসানের কাছ থেকে পিস পিস করে কাটা অবস্থায় ৭টি অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের ওজন ২ দশমিক ৮০ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ হাজার ১০০ টাকা। এছাড়া তার কাছ থেকে লাল-কালো রঙের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি গোলাম কবির। তিনি বলেন, ‘তাকে আজ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। দেশের প্রচলিত আইনে আদালত তাকে শাস্তি দেবেন।’

বিসিএস গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে রাকসুর মানববন্ধন

জাবির প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক আব্দুল হালিম

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

শেখ রাসেল কর্নার সরিয়ে ছাত্রদলের লোগো, হাবিপ্রবির হলে নতুন বিতর্ক

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬ বিভাগ খোলার প্রাথমিক অনুমোদন

ঢাবি হলের ফটক থেকে মুছে দেওয়া হলো শহীদ ওসমান হাদির নাম

শিবিরের সাথী থেকে এক বছর আগেই বহিষ্কার আম্মার, জানা গেল যেসব কারণ

আল্লাহকে সাক্ষী রেখে বললাম, অভিযোগগুলোর কোনোটার সঙ্গেই আমি সম্পৃক্ত নই: আম্মার

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশ সেরা জাবি