হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

চৈত্র সংক্রান্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ প্রতিযোগিতা।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন সংলগ্ন রংপুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি আবাসিক হল থেকে ১১ টি ভেলা এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শহীদ সালাম-বরকত হল, দ্বিতীয় স্থান নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় স্থান অধিকার করে কামাল উদ্দিন হল।

বিজয়ীদের পুরস্কারে গ্রাম বাংলার ঐহিত্য ধরে রাখতে ১ম, ২য় ও তৃতীয় দলকে যথাক্রমে রাজহাঁস, মুরগি ও একজোড়া কবুতর পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

এসময় জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বলেন, “ এটা আমাদর ঐতিহ্যের অংশ। এই খেলায় কেউ পরাজিত হয়নি। খেলায় অংশগ্রহনের মাধ্যমে সবাই বিজয়ী হয়েছে।”

উপাচার্য ড. মো. কামরুল আহসান বলেন, ‘পুরোনো বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন বছরে পদার্পণ করছি। এ ধরনের আয়োজন আমাদের পারস্পরিক বন্ধনকে আরো দৃঢ় করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও জাকসু সবাই মিলে আগামী দিনগুলোতেও একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।’

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার

মাদক কারবারি ও ছিনতাইকারীদের আইনের ফাঁকে আটকে রাখা যায় না

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘাসের সংকটে দুধ উৎপাদন অর্ধেক, বিপাকে খামারিরা