হোম > শিক্ষা > ক্যাম্পাস

মানারাত ইউনিভার্সিটিতে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি মেলা শুরু

আতিকুর রহমান নগরী

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৫ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১৬ দিনব্যাপী এ মেলা শুরু হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও বিশিষ্ট মোটিভেশনাল বক্তা ড. মির্জা গালিবকে সঙ্গে নিয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

আগামী ৩১ জুলাই পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষে ভর্তি ফি’তে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেওয়া ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।

মেলা উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহাবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুম মো. ইব্রাহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কন্ট্রোলার অব এক্সামিনিশন্স এ এইচ এম আবু সায়ীদ, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্সের পরিচালক আব্দুল কাদের, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেনসহ বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

মেলা চলাকালে বিভিন্ন বিষয়ে ভর্তি ফি-তে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। গরীব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনটি অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে ৮টি ও স্নাতকোত্তর পর্যায়ে ২টি প্রোগ্রাম চালু রয়েছে।

এগুলো হলো- বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, সিএসই (রেগুলার ও ইভিনিং), ব্যাচেলর অব ফার্মেসি, ইইই (রেগুলার ও ইভিনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ (রেগুলার ও সাপ্তাহিক) এবং স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) ও এমএ ইন ইংলিশ (রেগুলার ও ইভিনিং)।

ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা- ০১৭৮০৩৬৪৪১৪-১৫, ০১৭০৯১২৬৩৯৪, ০১৮১৯২৪৫৮৯৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।

লুঙ্গি পরে গামছা ঝুলিয়ে ভাইভা বোর্ডের পরীক্ষায় শিক্ষার্থী

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা

জকসু নেতা নাঈমকে থাপ্পড় দেয়ার অভিযোগ নারী খেলোয়াড় সাদিয়ার বিরুদ্ধে

রুয়েটে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রতিযোগিতা