হোম > শিক্ষা > ক্যাম্পাস

ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে শাবিতে বহিরাগত আটক, ছাড়া পেল মুচলেকায়

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কিলোরোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন নারী শিক্ষার্থী কিলোরোড দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দুই বহিরাগত যুবক তাদের উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন। এ সময় এক নারী শিক্ষার্থীকে লক্ষ্য করে বাজে মন্তব্য করলে বিষয়টি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের জানানো হয়।

পরে নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত দুই যুবককে প্রশাসনিক ভবনে নিয়ে গিয়ে আটক করেন। আটককৃতরা সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার শর্তে অভিযুক্তদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। পরে তাদের অভিভাবক ও স্বজনদের উপস্থিতিতে ছেড়ে দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফয়ছল আহমেদ উপস্থিত ছিলেন।

অভিযুক্ত এক যুবক বলেন, “আমি বুঝতে না পেরে শয়তানির ছলে এসব মন্তব্য করেছি। আমার ভুল হয়েছে। ভবিষ্যতে ক্যাম্পাসে কিংবা বাইরে এমন কাজ আর করবো না।”

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আমরা কিলোরোড দিয়ে হাঁটার সময় বহিরাগত দুই যুবক আমাদের উত্ত্যক্ত করার চেষ্টা করে। এখন ক্যাম্পাসে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। বহিরাগতরা এসে নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করে। এ বিষয়ে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, “প্রতিবারই শুধু মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এতে অপরাধীরা আরও সাহস পাচ্ছে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফয়ছল আহমেদ বলেন, “আজ সন্ধ্যায় দুই বহিরাগত যুবক আমাদের এক নারী শিক্ষার্থীকে লক্ষ্য করে বাজে মন্তব্য করেছেন। অভিযুক্ত ব্যক্তি নিজেও বিষয়টি স্বীকার করেছেন। পরে তার বড় ভাইকে এনে মুচলেকা নেওয়ার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ