হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাকসুতে বিজয়ে শিবিরের শুকরিয়া, আনন্দ মিছিল না করার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে শুকরিয়া প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন।

তিনি বলেন, যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য, সেই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করব না, শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব।

শিবির সভাপতি বলেন, কারও প্রতি আমাদের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সব ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো, আর উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।

গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি

দেড় শতাব্দীর ঐতিহ্য হারিয়ে অস্তিত্বের সংকটে

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ রাবি অধ্যাপকের বিরুদ্ধে

তখন স্পটে দেখলাম একটা শিয়াল ওর হাতে কামড়াচ্ছে: বললেন কুবি শিক্ষার্থী

অনুমতি পেলে অপ্রতিমকে কুবি ক্যাম্পাসে দাফন করা হবে