হোম > শিক্ষা > ক্যাম্পাস

রুয়েটের ছাত্রলীগ নেতা তাহেরকে পুলিশে সোপর্দ

রাজশাহী অফিস

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে সিনিয়র শিক্ষার্থীকে মারধর, ক্ষমতার অপব্যবহার ও নিষিদ্ধ ছাত্ররাজনীতি পরিচালনার অভিযোগে ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু তাহেরকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে রুয়েট প্রশাসন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসে তাহেরকে দেখে একদল শিক্ষার্থী তাকে আটক করে ছাত্রকল্যাণ দপ্তরে নিয়ে যায়। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রুয়েট প্রশাসন তাকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আবু তাহের রুয়েটের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সাধারণ সম্পাদক সৌমিক সাহা’র ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত বলে ক্যাম্পাসের বিভিন্ন সূত্রে জানা যায়। তার বিরুদ্ধে সিনিয়র শিক্ষার্থীর ওপর শারীরিক হামলা, র‍্যাগিং, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্ররাজনীতি পুনরুজ্জীবনের চেষ্টা এবং শিক্ষার্থীদের এতে যুক্ত হতে চাপ সৃষ্টি করার একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে উত্থাপিত হচ্ছিল।

শিক্ষার্থীদের দাবি, জুলাইয়ের গণঅভ্যুত্থানকালীন আন্দোলনের সময় তাহের আন্দোলনকারীদের হুমকি ও বাধা দেওয়ার পাশাপাশি হামলার পরিকল্পনাতেও যুক্ত ছিলেন। ৫ আগস্টের পর তিনি ক্যাম্পাস ত্যাগ করলেও সম্প্রতি পুনরায় ক্লাসে যোগ দেন। এ অবস্থায় জেল হত্যা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া একটি উসকানিমূলক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দেয়।

মতিহার থানার একজন কর্মকর্তা বলেন, “শিক্ষার্থীরা তাহেরকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে দেয়। পরে প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। তাহের রুয়েটে ছাত্রলীগ করতেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন—এমন অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাই করে ঘটনার সত্যতা পেলে আদালতে পাঠানো হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঠিকাদারের জিডি

উপাচার্যের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

ইবি শিক্ষিকা রুনার জানাজা সম্পন্ন

দুই গ্রুপের হাতাহাতি: মোবাইল কেড়ে সাংবাদিকের ভিডিও ডিলেট করালেন ছাত্রদল নেতা

চবিতে ৭ হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

বাকৃবিতে শিবিরের ‘বারাকাহ ইফতারে’ সহস্রাধিক ছাত্রীর অংশগ্রহণ

৪ হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের ইফতার

ঝুলে আছে ঢাবি উপাচার্য নিয়োগ, স্থবির কার্যক্রম

ছাত্রদলের উদ্যোগে ঢাকা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত