হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাইড শেয়ারিংয়ের উপার্জিত অর্থে ঢাবি শিক্ষার্থীর ফরম ফিলাপ করালেন ছাত্রদল নেতা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বাইক রাইড শেয়ারিংয়ের আয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীর ফরম ফিলাপে অর্থসহায়তা দিলেন ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তিনি।

রোববার বিকেলে ঢাবির ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থীকে তিনি এই সহায়তা দেন।

জানা গেছে, ওই শিক্ষার্থী ২০২০-২১ শিক্ষাবর্ষের এবং বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। কয়েক বছর আগে বাবাকে হারানোর পর পরিবারের দায়িত্ব ও বাস্তবতার কঠিন চাপ তার কাঁধে এসে পড়ে। টিউশনি না থাকায় আয়-রোজগারের পথও প্রায় বন্ধ হয়ে যায়। ফলে মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিলাপের নির্ধারিত অর্থ জোগাড় করাও তাঁর জন্য একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়।

এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়ান ছাত্রদল নেতা তারিক। তিনি জানান, বাইক রাইড শেয়ারিং করে নিজের উপার্জিত অর্থ থেকেই তিনি ওই শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিলাপের সম্পূর্ণ টাকা দিয়েছেন। একজন শিক্ষার্থীর স্বপ্ন যেন অর্থাভাবে থেমে না যায়—এই মানবিক বোধ থেকেই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীর আর্থিক সংকটের কথা জানতে পেরে তারিক বিষয়টিকে ব্যক্তিগত দায়িত্ব হিসেবে নেন। নিজের কষ্টার্জিত আয়ের একটি অংশ দিয়ে তিনি নিশ্চিত করেন, অন্তত অর্থের অভাবে যেন একটি শিক্ষাজীবন থেমে না যায়।

সহপাঠীরা বলেন, আজকের সময়ে অনেক মেধাবী শিক্ষার্থী শুধু অর্থাভাবে উচ্চশিক্ষার পথে বাধার মুখে পড়ে। এমন পরিস্থিতিতে একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো শুধু সহানুভূতির বিষয় নয়, এটি মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।

এ বিষয়ে তারিক বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাক, এটা আমি কখনোই চাই না। আমি নিজেও সংগ্রামের পথ পেরিয়ে এসেছি। তাই সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব, শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। ছেলেটির সমস্যার কথা জানতে পেরে মনে হয়েছে, এটা আমার দায়িত্ব।

বিশ্ববিদ্যালয়জুড়ে ঘটনাটি ইতোমধ্যে ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই বলছেন, রাজনীতি শুধু নেতৃত্বের প্রতিযোগিতা নয়; মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর নামও রাজনীতি। আর সেই জায়গা থেকেই তরিকুল ইসলাম তারিক দেখিয়েছেন, একজন ছাত্রনেতার প্রকৃত পরিচয় পদবিতে নয়, বরং মানুষের বিপদে তার পাশে দাঁড়ানোতে।

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

প্রতিশোধ নয়, লড়াইটি ছিল আত্মসম্মানেরÑকামিন্স

ম্যাকাই টেস্টের যত রেকর্ড

ঢাকায় আসতে পারে ব্রাজিল ফুটবল দল

পাডিক্কালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

১৬ বছর আগে রেকর্ড, প্রকাশ পেল দুই ভাইয়ের গান

গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

নকল সিগারেট পাচার, যুবকের ১০ বছর কারাদণ্ড

জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক

সিলেট সীমান্তে ২ কোটি ২৫ লাখ টাকার চোরাইপণ্য আটক