হোম > শিক্ষা > ক্যাম্পাস

সারাদিনই অপরিচিত অনেক নম্বর থেকে ফোন আসছে: অপ্রতিমের বাবা

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের মোবাইল ফোনে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসছে। কেউ সমবেদনা জানাচ্ছেন, আবার কেউ অপ্রতিমকে স্বপ্নে দেখার কথা জানিয়ে ফোন করছেন। এর মধ্যে একটি নম্বর থেকে তাকে গালিগালাজ করার ঘটনাও ঘটেছে।

শনিবার নিজ বাসায় সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান অপ্রতিমের বাবা।

কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, “সারাদিনই তো অপরিচিত নাম্বার থেকে অনেক নাম্বার থেকে ফোন আসছে। কেউ বলে যে আমি খুব মিস করছি, কেউ বলে তিন দিন ধরে স্বপ্নে দেখছি, দোয়া রইল—এ ধরনের কথা বলছে।”

এর মধ্যে একজন ফোন করে অপ্রতিমের বিষয়ে জানতে চান জানিয়ে তিনি বলেন, “একজন আমাকে বলছে, আপনি কি অপ্রতিমের আব্বু? আমি বলছি, হ্যাঁ। এরপর আমাকে গালি দিয়ে ফোনটা রেখে দিছে। তারপরে আমি ওটা ব্লক করে দিয়েছি।”

অপর একটি নম্বর থেকেও ফোন আসার কথা জানিয়ে তিনি বলেন, “আরেকটা নাম্বার থেকে ফোন আসছে। সে বলছে, আপনি কি অপ্রতিমের আব্বু? আমি বলছি, জি, আপনি কে? সে তার পরিচয় দিল।”

বিষয়টি পুলিশকে জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, “সদর দক্ষিণ থানায় জানিয়েছিলাম। আমি দুটা নাম্বারই উনাদেরকে দিয়েছি। উনারা উনাদের জায়গা থেকেও ব্যবস্থা নিয়েছে।”

তবে ফোনে গালিগালাজের ঘটনাকে বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন না অপ্রতিমের বাবা। তিনি বলেন, “হুমকি কোনটা? যেটা—আমি তোকে দেখে নিবো বা তুই কী করবি, এই ধরনের শব্দ আমাকে কেউ কিছু বলে। এমনি জাস্ট আমাকে গালি দিছে।”

নিজের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, “বিভিন্ন মিডিয়া থেকে কল করছে। আমাকে যদি কিছু হতো, আমি তো ওইভাবে বলতাম যে আমার নিরাপত্তা নেই, আমি বিপদে আছি। এগুলো কিন্তু আমি বলিনি।”

অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সঠিক বিচার দাবি করে তার বাবা বলেন, “রাষ্ট্র বলেন, সমাজ বলেন, সাংবাদিক বলেন—সবার কাছে আমার একটাই চাওয়া, যেন আমার ছেলের বিচারটা দ্রুততম সময়ে সঠিক বিচারটা যেন হয়। এটাই এই চাওয়াটাই। আর কোনো কিছু চাওয়া নেই।”

তিনি আরও বলেন, “যেন আবার অপ্রতিমের মতো কেউ যেন আবার হারিয়ে না যায়। এটাই আমার।”

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি হলেন লুৎফর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫ বিষয়ের সংশোধিত সিলেবাস ভ্যালিডেশন কর্মশালা শুরু

নতুন ভিসি ঠেকাতে পাহারায় চুয়েট শিক্ষার্থীরা, দেয়ালজুড়ে গ্রাফিতি

জাবির নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনে বাদ, সরকারকে লাল কার্ড দেখাল ঢাবি ছাত্রশক্তি

বাকৃবির ১০ তলা হলে এক বছরেও চালু হয়নি লিফট, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

জাকসু নির্বাচনে ছাত্রদলের এজিএস প্রার্থী হওয়া নেত্রীকে বহিষ্কার