হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিক্ষামন্ত্রীর আগমনে জাবিতে প্রশাসনের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের অভিনব প্রতিবাদ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষামন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন ব্যর্থতা, একাডেমিক স্থবিরতা ও শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে অভিনব অবস্থান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা।

শুক্রবার শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হলে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা বিভিন্ন দাবি সম্বলিত ও ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে এই প্রতিবাদ জানান।

প্ল্যাকার্ডগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু স্লোগান হলো, ‘বৈশ্বিক র‍্যাংকিংয়ে ১৪০০ থেকে বাদ পড়ায় উপাচার্যকে অভিনন্দন’, ‘জুলাই প্রশংসার মাস্টারমাইন্ডদের অব্যাহতি দেওয়ায় অভিনন্দন উপাচার্যকে’, ‘ভবন নির্মাণ IS GOING WELL, গবেষণা IS NO MORE’, ‘জুলাই বিপ্লবের নামে 'আত্মশুদ্ধি' পাড়ায় অভিনন্দন (মিটিং অ্যালাউন্স ৪০ লাখ, ‘একাডেমিক নিপীড়কদের ক্রমাগত দায়মুক্তি দেওয়ায় উপাচার্যকে অভিনন্দন’।

প্রতিবাদ কর্মসূচি চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম ইমন বর্তমান প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, "বিশ্ববিদ্যালয়ে ভর্তি পদ্ধতি থেকে শুরু করে সার্টিফিকেট উত্তোলন পর্যন্ত প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীদের যে পরিমাণ হয়রানি এবং অবিচারের শিকার হতে হয়, তাতে এটা কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয় বলে কারো মনে হবে না।"

তিনি আরও বলেন, ‘ঐতিহাসিক অভ্যুত্থানের পর নতুন উপাচার্য দায়িত্ব নিলেও একাডেমিক কিংবা প্রশাসনিক জায়গায় নূন্যতম কোনো পরিবর্তন আনতে পারেননি। এই ব্যর্থতার দায় মনে করিয়ে দিতেই আমরা আজকের এই কর্মসূচির আয়োজন করেছি। যতদিন না শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার (প্রায়োরিটি) দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে, ততদিন আমাদের এই সংগ্রাম ও আন্দোলন অব্যাহত থাকবে।’

এমএমআর

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান

পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী

মানারাতে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট শুরু, অংশ নিচ্ছে ৮ শতাধিক শিক্ষার্থী

জবিতে গরু ভোজ ঘিরে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী