হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, হেড অফ ইংলিশ এন্ড স্কুল এডুকেশন দিপ্তী দাস উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। তারা শিক্ষার উন্নয়নে তাদের অঙ্গীকার ও শিক্ষা কার্যক্রমে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষকদের মানোন্নয়নে তাদের কর্মসূচির বিষয়েও তুলে ধরেন। ‌

শিক্ষামন্ত্রী এ দেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকারও প্রশংসা করেন। ভবিষ্যতেও তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ, ইরান শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণিত: রুশ প্রেস সেক্রেটারি

মিঠা পানির মাছ রপ্তানিতে জোর দিতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

পশ্চিমা গণমাধ্যমে যুদ্ধের বয়ান পুরোপুরি পক্ষপাতদুষ্ট, জবিতে ইরানি রাষ্ট্রদূত

রাবি রেলস্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপ, সন্দেহভাজন ৩ জনকে আটক

নিষিদ্ধ ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে চবি শিক্ষার্থী, পুলিশে দিল শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ হলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

‘হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না’, মধ্যরাতে উত্তাল চুয়েট

অ্যাপ্লাইড আইসিটি পাঠদানে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ লিখে বহিষ্কার, ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে স্বাগত, ৭ দফা দাবি শিক্ষার্থীদের