হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবি শিবিরের নতুন কমিটি: সভাপতি রনি বহাল, সেক্রেটারি হাবিবউল্লাহ

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে বহাল রয়েছেন চাকসু ভিপি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রনি।

আর সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিলের শিক্ষার্থী হাবিবউল্লাহ খালিদ। বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদস্যদের মতামতের ভিত্তিতে শাখা সভাপতি ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি পদে হাবিবউল্লাহ খালিদকে মনোনীত করা হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

সমাবেশে ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য শাখার আংশিক কমিটি ঘোষণার অংশ হিসেবে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ইব্রাহিম হোসেন রনিকে সভাপতি হিসেবে বহাল রাখার ঘোষণা দেন।

একই সঙ্গে সেক্রেটারি পদে মনোনয়নের জন্য সদস্যদের মতামত আহ্বান করেন। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে হাবিবউল্লাহ খালিদকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা

রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা আম্মারের

১৯৯৬ সালের গঙ্গা চুক্তি ছিল একটি ‘ফাঁকিবাজির চুক্তি’: রিজভী

জবিতে আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর

রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা চালু, চাকরির বাজারে কতটা বাড়বে সুযোগ

সুযোগ-সুবিধার অভাবে ইবিতে আগ্রহ হারাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা

শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নে অনিয়মের অভিযোগ

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন