হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাবিপ্রবিতে বিদ্যুৎ বিভ্রাটে চলমান পরীক্ষা মাঝপথেই বাতিল

প্রতিনিধি, হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর চলমান ফাইনাল পরীক্ষা বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাঝপথেই বাতিল করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশংকা থাকলেও পরীক্ষার জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কৃষি অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর ফাইনাল পরীক্ষা শুরু হয় রোববার থেকে। দুপুর ১২.৩০ মিনিটে শুরু হওয়া পরীক্ষা শেষ হওয়ার কথা ছিলো বিকেল ৩.৩০ মিনিটে। তবে পরীক্ষা শুরুর আধা ঘণ্টার মাঝেই প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষাকেন্দ্রের বিদ্যুৎ চলে যাওয়ায় প্রায় আধা ঘণ্টা বসে থাকেন পরীক্ষার্থীরা। আধা ঘণ্টা পর বিদ্যুৎ আসলে পুনরায় পরীক্ষা শুরু হয়। এরপর আবারো কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে গেলে প্রায় ৪০ মিনিট বসে থাকেন শিক্ষার্থীরা। এসময় পরীক্ষাকেন্দ্রে আলোর কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। এ অবস্থায় পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ে চলমান পরীক্ষাটি বাতিল করা হয় এবং নির্ধারিত কোর্সের পরীক্ষাটি ঈদের পর নেওয়া হবে বলে জানানো হয়।

পরীক্ষা বাতিলের এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, মোবাইলের ফ্লাশলাইট বা মোমবাতি জ্বালিয়ে হলেও আমরা পরীক্ষা দিতে রাজি ছিলাম। তবে পরীক্ষার বাতিলের এ সিদ্ধান্ত আমাদের জন্য দুঃখজনক।

এ বিষয়ে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান বাহাদুর বলেন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘসময় ডিউটিতে থাকতে না চাওয়ায় পরীক্ষা বাতিল হয়েছে।

পরীক্ষার জন্য বিকল্প কোনো ব্যবস্থা ছিলো কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কৃষি অনুষদের একটি ব্যাচে প্রায় ৩০০ শিক্ষার্থী। অনুষদের অন্য সব শ্রেণিকক্ষে ক্লাস-পরীক্ষা চলমান থাকায় বিকল্প ব্যবস্থা করা যায়নি।

জেডএম

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি

ছাত্রশক্তির কাউন্সিলে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি

ইনোভেশন বাংলাদেশ ফেয়ারে হাবিপ্রবির উদ্ভাবিত ১২ পণ্য