হোম > শিক্ষা > ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

প্রতিনিধি, চবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ বুধবারের সব বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রচার এটি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের প্রেক্ষাপটে আজ বুধবার চট্টগ্রাম সকল ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।

এদিকে গত সোমবার থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সকালে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

জেডএম

ইসরাইলের সমালোচকদের কণ্ঠরোধ করছে ট্রাম্প প্রশাসন: মার্কিন বিচারক

পীরগঞ্জে সার পেতে ভোগান্তিতে কৃষক

নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় মৃত ৬৮২, পঞ্চম দিনে চলছে উদ্ধারকাজ

এরদোয়ানকে নিয়ে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা তুরস্কের

লর্ডসে ইংল্যান্ডের বিশাল লিড

নেপালের বন্যায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা, কে কত সহায়তা দিচ্ছে

কাপ্তাই হ্রদে পানির চাপ, একসঙ্গে খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন আজ

ইরানের হুমকি পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন নেতানিয়াহুর ছেলে

ভারতে বৃদ্ধ মুসলিমকে হেনস্তার ভিডিও ভাইরাল, বাড়ছে উদ্বেগ