হোম > শিক্ষা > ক্যাম্পাস

রেলপথ অবরোধ প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের

প্রতিনিধি, রাবি

অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তিনদফা দাবি জানিয়ে রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মেহেদী সজীব অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

শিক্ষার্থীদের তিন দফা:

১. নিয়োগে বিকেন্দ্রীকরণ ও সমান সুযোগ নিশ্চিত করা: ইউজিসি, সরকারি নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে শুধু ঢাবির প্রভাব কমিয়ে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

২. পিএসসি ও ইউজিসির পুনর্গঠন: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং ইউজিসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একক আধিপত্য বন্ধ করে সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

৩. ঢাকা কেন্দ্রিকতা কমিয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ: সরকারি ও প্রশাসনিক কার্যক্রম শুধুমাত্র ঢাকাকেন্দ্রিক না রেখে অন্যান্য বিভাগীয় শহর ও বিশ্ববিদ্যালয়গুলোতে সমানভাবে ছড়িয়ে দিতে হবে।

এরআগে বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন এলাকায় তারা এই অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য রয়েছে। তারা সারাদেশে সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান এবং সকল ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ চান।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজিব বলেন, আমরা ঢাকাকেন্দ্রিক নিয়োগ ব্যবস্থার অবসান চাই। বাংলাদেশকে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিকতা থেকে মুক্ত করতে হবে। ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগ—সব ক্ষেত্রে ঢাবির একচেটিয়া আধিপত্য রয়েছে। আমরা এই নিয়োগ ব্যবস্থা মানি না। পিএসসি থেকে ইউজিসি পর্যন্ত সবকিছুর পুনর্গঠন চাই।

এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে রাবি ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

শিক্ষকদের পেনশনের টাকা লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে: ইশরাক

জাবি ছাত্রদলের সদস্য সুমাইয়া সুলতানার পদত্যাগ

ইবির হল ডাইনিংয়ে পরিচ্ছন্নতা সংকট

ইবিতে সনদ-ট্রান্সক্রিপ্ট পেতে দীর্ঘসূত্রতা, শিক্ষার্থীদের ভোগান্তি

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ১১তম দিনেও বিক্ষোভ

মেধাতালিকায় ১৭তম, বসতভিটা না থাকায় নিয়োগ হলো না মিশনের

বিসিএস গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে রাকসুর মানববন্ধন

জাবির প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক আব্দুল হালিম

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত