হোম > শিক্ষা > ক্যাম্পাস

শহীদ হাদি ও কবি নজরুলের কবর জিয়ারত করলেন জকসুর নবনির্বাচিতরা

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সদ্য নির্বাচিত প্রতিনিধিরা আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের কবর জিয়ারত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত শহীদ হাদী ও কবি কাজী নজরুল ইসলামের কবর প্রাঙ্গণে উপস্থিত হন জকসুর নবনির্বাচিত নেতারা।

এ সময় প্রথমে শহীদ হাদীর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর প্রাঙ্গণে গিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এই মোনাজাতে সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ জকসু নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমও উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জকসু নির্বাচনে বিজয়ের পর শহীদ হাদীর প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাষ্ট্র শহীদ হাদীর হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি, যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক ও লজ্জাজনক।

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর বিঝু উৎসব উদযাপন

নববর্ষ উদযাপনে প্রস্তুত চারুকলা, ১৪ এপ্রিল সকাল ৯টায় শুরু শোভাযাত্রা

জ্বালানি অপচয় রোধে ঢাবিতে ছাত্রদল নেতার সচেতনতামূলক ক্যাম্পেইন

হাবিপ্রবিতে কর্মচারির হামলায় শিক্ষার্থী গুরুতর আহত

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

এজিএসসহ রাবির ৩ শিক্ষার্থীর আবাসিকতা সাময়িক বাতিল

আমার দেশে নিউজ প্রকাশের পর চালু হলো শাবিপ্রবির নতুন বাস

বেরোবিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

তাকওয়া ও সদাচরণ সবচেয়ে বেশি মানুষকে প্রবেশ করাবে জান্নাতে