হোম > শিক্ষা > ক্যাম্পাস

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রতিনিধি, বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কমিটিতে রাফায়েল ইমতিয়াজ ইয়ামিনকে সভাপতি এবং মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে ১২ জনকে সহ-সভাপতি, ২৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জনকে সহ-সাধারণ সম্পাদক এবং ১৪ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে। এ ছাড়া ছয়জনকে সদস্য করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বেরোবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে বেরোবি শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন সভাপতি এবং মো. জহির রায়হান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। প্রায় সাত মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. জহির রায়হান বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় তারা আনন্দিত। শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ এবং একটি সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নতুন কমিটি কাজ করবে।

সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, নতুন কমিটিতে পরীক্ষিত ও যোগ্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হবে।

চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষকদের দেওয়া হবে দূরত্বভিত্তিক ভাতা: ববি হাজ্জাজ

পলিথিনে ঢেকে মুমূর্ষু মাকে নিয়ে সন্তানের উত্তাল সাগর পাড়ি

সৌদিতে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

লংমার্চ সফল করতে জামায়াতের বৈঠক

কারাগারের ৪ ডিআইজি প্রিজন্সকে বদলি

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

লংমার্চের আগেই গণভোটের রায় মানার ঘোষণা দিন

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা আলমগীর চৌধূরী আটক

বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দফায়-দফায় সংঘর্ষ, আহত ২৫