হোম > শিক্ষা > ক্যাম্পাস

অতিবৃষ্টিতে ষোলশহরে আটকা চবির দুই শাটল, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রতিনিধি, চবি

অতিবৃষ্টির ফলে রেললাইনে পানি ওঠায় প্রায় চার ঘণ্টা ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি শাটল ট্রেন ষোলশহর রেলস্টেশনে আটকে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টায় বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেন ষোলশহর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. মাঈন উদ্দিন।

তিনি বলেন, চট্টগ্রাম বটতলা রেলস্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট ও ৭টা ৪০ মিনিটে ছেড়ে আসা দুটি ট্রেন ষোলশহর রেলস্টেশনে আটকে পড়েছে। এখনও রেললাইনের ওপর প্রায় ৮ ইঞ্চি পানি রয়েছে। পানি না কমা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।

তিনি আরো বলেন, দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় শিক্ষার্থীরা স্টেশন ছেড়ে চলে গেছেন। তবে কিছু শিক্ষার্থী এখনও ট্রেনের ভেতরে রয়েছেন।

এদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ট্রেনের পাশাপাশি বিকল্প বাস চালুর ব্যবস্থা না থাকায় হতাশ তারা। ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিভিন্ন ক্লাস ও পরীক্ষা চালু থাকায় আরও ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

ক্ষোভ প্রকাশ করে নুসরাত জাহান নামের এক শিক্ষার্থী ফেসবুকে লেখেন, প্রশাসন, বৃষ্টি পড়লে কি শহরের শিক্ষার্থীদের কথা একটুও চিন্তা করেন? সকাল থেকে দুটি শাটলই ষোলশহরে দাঁড়িয়ে আছে। এত এত শিক্ষার্থী কীভাবে ক্লাস, পরীক্ষা দিতে আসবে—সে চিন্তাটুকু কি আছে?

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান লেখেন, শাটল অফ থাকলে অটোমেটিক ক্লাস-পরীক্ষা অফ রাখতে হবে। একমাত্র যাতায়াতের মাধ্যম শাটল হওয়ায় শাটল অফ থাকলে রাস্তার অ্যাডজাস্টিং লোকাল পরিবহনে সব শিক্ষার্থী ক্যাম্পাসে আসা কোনোভাবেই সম্ভব নয়।

তিনি বলেন, কিছু শিক্ষার্থী অনেক কষ্টে আসলেও বাকিরা ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে না। শিক্ষার্থীদের বেশি পড়াশোনা করাতে গিয়ে বৃহত্তর একাংশ শিক্ষার্থীকে বঞ্চিত করার রাইট প্রশাসনের নাই।

জেডএম

চট্টগ্রামে গাড়িচালক হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে ২ লাখ পিস ইয়াবা জব্দ

কোনো পরিস্থিতিতেই জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়

হরমুজে ‘সার্বভৌম অধিকার’ পুনর্ব্যক্ত করল ইরান

হতাশ হয়ে চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ভারতের ১০ কোটি তরুণ

সাংবাদিককে গালাগাল করে ফের বিতর্কে সেই বহিষ্কৃত মহিলা দলনেত্রী নাইলা

উপসচিবের স্বাক্ষর নকল করে ভুয়া নিয়োগপত্র, সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়

ইউরোপে বিমান চলাচলের প্রাণকেন্দ্র ইস্তাম্বুল বিমানবন্দর

আবার নতুন পরিচয়ে আসছে এয়ারটেল

হবিগঞ্জে রেড ক্রিসেন্টের এ্যাডহক কমিটি গঠন