হোম > শিক্ষা > ক্যাম্পাস

পবিপ্রবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বহিরাগতদের হামলা

প্রতিনিধি, পবিপ্রবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপিপন্থি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে হামলা করেছেন বহিরাগতরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। এ সময় তারা জড়িতদের শাস্তির দাবি জানান।

হামলার শিকার পিজিএসের ডিন অধ্যাপক ড. আতিকুল রহমান জানান, বর্তমান ভিসি কাজি রফিকুল ইসলামের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা শিক্ষকরা অতিষ্ঠ। তিনি তার পছন্দের কিছু শিক্ষকদের নিয়ে যে কোন সিদ্ধান্ত নেন। এমনকি গতকাল এনএসভিএম অনুষদের পাঁচজন শিক্ষককে অন্যায়ভাবে শোকজ লেটার প্রদান করে। যার বিরুদ্ধে আমরা অবস্থান কর্মসূচি পালন করি। এ কর্মসূচিতে বহিরাগতরা হামলা করে। হামলাকারিদের চিহ্নিত করে আমরা যথাযথ বিচার চাই।

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। আমার অনুপস্থিতির সুযোগে একটি অংশ ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে। ক্যাম্পাসে ফিরে তদন্ত কমিটি গঠন করব।

জেডএম

সুইসাইড নোটে শিক্ষকদের অভিযুক্ত করে নিখোঁজ জাবি শিক্ষার্থী

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

রাকসুর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় সনদ পেলেন ২৮ শিক্ষার্থী

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত ড. অরুণ কুমার বসাক

ঝুলে আছে স্থাপনা থেকে শেখ পরিবারের নাম বদলের সিদ্ধান্ত

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার