হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিসাসের মানববন্ধন

প্রতিনিধি, হাবিপ্রবি

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। একই সঙ্গে তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

রোববার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাবিপ্রবিসাসের সদস্য, সহযোগী সদস্যসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু একটি পেশাজীবী গোষ্ঠীর ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি হুমকি। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গোলাম ফাহিমুল্লাহ বলেন, “ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলা মানে মানবাধিকার ও মুক্ত বাকস্বাধীনতার ওপর হামলা। হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে সুস্থ গণতান্ত্রিক চর্চা ব্যাহত হবে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই, তারা যেন ঢাবিসাসসহ বিভিন্ন সময়ে হামলার শিকার হওয়া সাংবাদিকদের পাশে দাঁড়ায় এবং দোষীদের শাস্তি নিশ্চিত করে।”

হাবিপ্রবিসাসের সভাপতি তালহা হাসান বলেন, “ছাত্রদলের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাদের ভূমিকা অনস্বীকার্য। তবে সাম্প্রতিক সময়ে হামলার অভিযোগের পর কোনো ব্যবস্থা না নেওয়ায় তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা আশা করি, তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।”

মানববন্ধন থেকে সাংবাদিকরা ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা

কৃষিজমিতে সার ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন জবি গবেষকদের

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি

ছাত্রশক্তির কাউন্সিলে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি

ইনোভেশন বাংলাদেশ ফেয়ারে হাবিপ্রবির উদ্ভাবিত ১২ পণ্য