হোম > শিক্ষা > ক্যাম্পাস

প্রকাশনা উৎসবের ঘোষণা দিয়ে সামনে এলো শেকৃবি ছাত্রশিবির

প্রতিনিধি, শেকৃবি

দীর্ঘ একযুগ পর প্রকাশ্যে প্রকাশনা উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার রাতে শেকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুবাশ্বির সালেহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে শাখা সভাপতি মো. আবুল হাসান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈমের পরিচয়ও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতা বাড়ানোর লক্ষ্যে শেকৃবি শাখা ছাত্রশিবির দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে। এই উৎসব ১৯ ও ২০ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শাখা সভাপতি হাসান এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও সাধারণ সম্পাদক নাঈম কৃষি অনুষদের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুবাশ্বির সালেহীন কৃষি অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকাশনা উৎসবের আয়োজন করছে ছাত্রশিবির। গত জানুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৬ বছর পর সাত দিনব্যাপী প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও (জবি) প্রকাশনা উৎসব আয়োজন করা হয়েছে।

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩

পাচারকালে মদনে দুই চালকসহ ৫ টন চাল জব্দ

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না