হোম > শিক্ষা > ক্যাম্পাস

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার

রাজধানীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনার্স-মাস্টার্স শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল যাত্রাবাড়ীতে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান।

অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার মুফাসসির জাকির হোসাইন শেখ, মাওলানা আবুল কাসেম গাজী, মুহাদ্দিস আব্দুল গাফ্ফার মাক্কী, ফকীহ মহিউদ্দীন ও শরিফুল ইসলাম সুলতানী, সহকারী অধ্যাপক মিজানুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ, আহসান হাবীব, মাওলানা রেজানুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, আব্দুস সামাদ আযাদ ও ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ ও আব্দুল কাইয়ুম খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান তা'মীরুল মিল্লাতের ঐতিহ্যগত ফলাফল, জাতি গঠনে এর অবদান এবং ইসলামী স্কলার বিনির্মাণে এ মাদ্রাসার ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা ও অহী জ্ঞান অর্জনে সচেষ্ট হ‌ওয়ার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে চলতি বছর অনার্স পর্যায়ে জিপিএ-৫ অর্জনকারী ১৪ শিক্ষার্থীকে বিশেষ কৃতিত্বের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এদিকে নতুন ভর্তি হওয়া অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সেশন একাডেমিক জীবন, উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রধান অতিথি লেখাপড়ার পাশাপাশি আমল-আখলাকের প্রতি বিশেষ দিকনির্দেশনা দেন।

সভাপতি বক্তব্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন ও নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত থেকে দীনের দায়ী হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। প্রচলিত সমাজে নানামুখী চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেদেরকে মজবুতভাবে ইসলামে মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত রাখতে হবে।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে।

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা

জকসু নেতা নাঈমকে থাপ্পড় দেয়ার অভিযোগ নারী খেলোয়াড় সাদিয়ার বিরুদ্ধে

রুয়েটে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রতিযোগিতা

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বে সাবেক ঢাবি ভিসি নিয়াজ আহমদ খান

ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে নিয়মের বেড়াজালে আটকা শিক্ষার্থীরা

ঢাবিতে জুলাই হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী আটক, পুলিশে সোপর্দ

রুয়েটে পরীক্ষায় অসদুপায়, পাঁচ শিক্ষার্থীকে দুই বছর বহিষ্কার

অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীর শাস্তি দাবি সংশ্লিষ্টদের

হাবিপ্রবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ