হোম > শিক্ষা > ক্যাম্পাস

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি, শাবিপ্রবি

দীপাঞ্জন ঘোষ প্রিয়ম

সিলেট নগরীর একটি বাণিজ্যিক সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল পৌনে ৬টার দিকে নগরীর এয়ারপোর্ট রোডের চৌকিদিঘি এলাকার ‘ব্রিটেনিয়া সুইমিংপুলে’ এ দুর্ঘটনা ঘটে।

মৃত দীপাঞ্জন ঘোষ প্রিয়ম (২১) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২য় বর্ষ) শিক্ষার্থী ছিলেন।

সহপাঠী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে প্রিয়ম তার পাঁচ বন্ধুর সঙ্গে সুইমিংপুলে যান। প্রত্যক্ষদর্শী ফায়াজ নবী জানান, তারা কয়েকজন বন্ধু নিয়মিত সেখানে সাঁতার কাটতেন। প্রিয়ম নিজে সাঁতার জানেন দাবি করে সেদিন তাদের সঙ্গে যুক্ত হন, যদিও পরে জানা যায় তিনি সাঁতার জানতেন না। বিকেল ৫টার দিকে তারা নামার পর প্রিয়ম একবার ৯ ফুট গভীর অংশে গিয়ে আবার ফিরে এসেছিলেন। একপর্যায়ে সবাই সাঁতারে ব্যস্ত থাকার সুযোগে প্রিয়ম কখন আবার ৯ ফুট গভীর পানিতে চলে যান, তা কেউ খেয়াল করেননি। বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সুইমিংপুলের কর্মীরা তাকে সেখান থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন।

ব্রিটানিয়া সুইমিংপুলের ইনস্ট্রাক্টর আমিরুল ইসলাম আবু জানান, অদক্ষদের ৬ ফুটের বেশি গভীর পানিতে নামতে নিষেধ করার নিয়ম থাকলেও প্রিয়ম ৯ ফুট গভীরে চলে যান। এক কর্মী তাকে পানির নিচে ভাসতে দেখে জানালে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তিনি শ্বাস নিচ্ছিলেন ও বমি করেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে সিএনজিচালিত অটোরিকশায় নগরীর দরগাহ গেট এলাকার নূরজাহান হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. মুখলেসুর রহমান অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার সিলেটে পৌঁছানো পর্যন্ত লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্তের বিষয়টি পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে; তারা যেভাবে চাইবেন বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসনিক সহযোগিতা করা হবে।

এ বিষয়ে সিলেটের বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী সুইমিংপুলে যান এবং পরবর্তীতে একজন পানিতে ডুবে মারা যান। খবর পেয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেডএম

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ

জাবিতে র‍্যাগিংয়ে জড়িত ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড