হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবি ছাত্রদলের সদস্য সুমাইয়া সুলতানার পদত্যাগ

জাবি প্রতিনিধি

সুমাইয়া সুলতানা ছিয়া। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা ছিয়া।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে তার এই পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস ধারণ করে রাজনীতির সাথে যুক্ত আছেন। তবে ক্যাম্পাসের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তার রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ এবং প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে না হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সুমাইয়া তার পোস্টে আরো জানান, সংগঠনের অভ্যন্তরীণ নানা বিষয়, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ তাকে গভীরভাবে ভাবিয়েছে।

নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে জাবিতে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিলেও তিনি জানান, এই পদত্যাগ জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়ানো নয়—তিনি পদ থেকে সরলেও আদর্শ থেকে বিচ্যুত হননি।

ক্যাম্পাসে সুস্থ, সুশৃঙ্খল ও আদর্শনিষ্ঠ রাজনৈতিক পরিবেশ ফিরে এলে সময় ও পরিস্থিতি বিবেচনায় পুনরায় সংগঠনে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন যে, তার এই সিদ্ধান্ত সম্পূর্ণ স্বেচ্ছায় নেওয়া এবং এতে ব্যক্তিগত কোনো বিরোধ বা পদ-পদবির প্রত্যাশা জড়িত নয়।

এএম

রাকসু নির্বাচনের দাবিতে আম্মারের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে অবস্থান

বেরোবিতে হলের দরজা বন্ধ করে দুই কর্মচারীকে মারধর ছাত্রদল নেতার

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা

রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা আম্মারের

১৯৯৬ সালের গঙ্গা চুক্তি ছিল একটি ‘ফাঁকিবাজির চুক্তি’: রিজভী

জবিতে আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর

রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা চালু, চাকরির বাজারে কতটা বাড়বে সুযোগ

সুযোগ-সুবিধার অভাবে ইবিতে আগ্রহ হারাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা