হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ২০ জানুয়ারি ভোটগ্রহণের দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা। শাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টে রিটের বিরুদ্ধে সোমবার বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ বিক্ষোভ করেন তারা।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু শাকসু নির্বাচন বন্ধে এরই মধ্যে হাইকোর্টে রিট করেছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী মোমিনুর রশিদ শুভ। এই রিটের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গোলচত্বরে বেলা ১১টায় বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা।

‘২০ তারিখ শাকসু নির্বাচন দিতে হবে, শাকসু নিয়ে ষড়যন্ত্র মানি না মানব না, নির্বাচন বন্ধের ষড়যন্ত্র রুখে দেবে শিক্ষার্থীরা, আমরা সবাই সাস্টিয়ান, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার, বন্ধ করবে সাধ্য কার’সহ বিভিন্ন ধরনের স্লোগানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শাকসু নির্বাচন বন্ধের রিট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে সোমবারের কার্যতালিকার তিন নম্বর ক্রমিকে রয়েছে। এটি আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

এই রিটের বিষয়ে দুর্বার সাস্টিয়ান প্যানেলের জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম আমার দেশকে বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার। এই অধিকার আদায়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র শিক্ষার্থীরা মেনে নেবে না।’

হাইকোর্টে রিটের বিষয়ে জানতে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী মোমিনুর রশিদ শুভর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার

মিটার নেই, সংযোগও নেই তবু বিদ্যুৎ বিল