হোম > শিক্ষা > ক্যাম্পাস

আ.লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি, হাবিপ্রবি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল ও বিক্ষোভ মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদল।

রোববার (১৬ই আগষ্ট) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ নুর হোসেন হল মাঠ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি সাদজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুর জামান রুকু, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হাসান রিদ’সহ অন্যান্য নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব বলেন, “ হাবিপ্রবি ছাত্রদল সব সময় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে। বিগত ১৭ বছর ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু শিক্ষকের জন্য আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। কিন্তু আজ সেই ক্যাম্পাসেই আমরা মিছিল করছি। আওয়ামী লীগের যেসকল নেতাকর্মীরা আশায় আছেন আপনাদের আপা ফিরবে তারা সাবধান হয়ে যান। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে হাবিপ্রবি ছাত্রদল কোনো ধরনের ছাড় দেবে না।”

তিনি আরো বলেন, “হাবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীবান্ধব সংগঠন। যার প্রমাণ আমাদের দল ক্ষমতায় থাকলেও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে জোর জবরদস্তি বা হল দখলের মতো ঘটনা ঘটেনি। আমরা সব সময় সহাবস্থানে বিশ্বাসী। আমরা শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

নতুন প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মানারাত স্টেম ফেস্টে পুরস্কৃত খুদে বিজ্ঞানীরা, উদ্ভাবনে মানবকল্যাণের বার্তা

ঢাবির মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কক্সবাজারে রিসোর্টে আগুন, প্রাণ গেল জবি শিক্ষার্থী নাবিলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসে সম্প্রীতি রক্ষায় জবি ছাত্রদলের আহ্বান