হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় পুকুরে ডুবে দুই নারীর মৃত্যু

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় একটি পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, দুপুর ৩টার দিকে চার নারী ওই পুকুরে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও অন্য দুজন পানিতে ডুবে যান। পরে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাঁদের উদ্ধার করেন। তবে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতরা হলেন—আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪) এবং শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০)।

ঘটনার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধারে সহযোগিতা করে।

তিনি বলেন, ‘আজই আমরা পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে একটি নোটিশ দিয়েছি।’

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জে উচ্ছেদ অভিযান, ১৮ মামলা

‘ফিরে আসার গল্প’ দিয়ে ফিরছেন সুমাইয়া শিমু

ইসরাইলি সেনাকে দিয়ে বিজ্ঞাপন, বয়কটের মুখে ক্ষমা চাইল অ্যাডিডাস

আমিই বিশ্বের সেরা খেলোয়াড়: এমবাপ্পে

সান্তাহার বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আখ রোপন

মেসি-ওয়েনের চেয়ে এগিয়ে ইয়ামাল, দাবি রিয়াল কিংবদন্তির

‘প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন’