হোম > শিক্ষা > ক্যাম্পাস

উপকূল বিষয়ক গবেষণায় পারভেজ চৌধুরীর পিএইচডি অর্জন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে আমীরুল হক পারভেজ চৌধুরী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গত ২২ জুন ২০২৬ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়। তার অভিসন্দর্ভের শিরোনাম “Making a Living in Monpura Island: An Ethnographic Study of the Livelihood of the Coastal People of Bangladesh”।

গবেষণায় তিনি বাংলাদেশের উপকূলীয় চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং সেই প্রেক্ষাপটে তাদের অভিযোজন কৌশল নৃ-তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করেছেন। গবেষণায় স্থানীয় জ্ঞান, সামাজিক সম্পর্ক, আত্মীয়তার নেটওয়ার্ক, নৈতিক অর্থনীতি ও পরিবেশগত পরিবর্তনের সঙ্গে মানুষের অভিযোজন প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

ড. পারভেজ চৌধুরী এর আগে একই বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। কর্মজীবনে তিনি শিক্ষকতা করেছেন। এছাড়াও জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা উপকূল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা ও চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন উপকূল নিয়ে কাজ করছেন।

তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নিজামুল হক শান্তু চৌধুরী ও বেগম ফকরুন্নেসা চৌধুরীর সন্তান। পিএইচডি ডিগ্রি অর্জনে যাঁদের সহযোগিতা ও উৎসাহ পেয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনে হাইকোর্টের ৪ মাসের নিষেধাজ্ঞা

‘সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহবিরোধী, দেশের আলেমরা এ বিষয়ে একমত’

রাজবাড়ী সাইট দেখতে যাচ্ছেন উপদেষ্টাসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী

এত পরিবর্তন আগে কখনো হয়নি, এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে রেকর্ড

হরমুজ বিজয়ের দাবি ট্রাম্পের, সময় থাকতে দেশে চলে যাওয়ার হুঁশিয়ারি তেহরানের

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

সংকটের মধ্যে কৃষিমন্ত্রীর গোডাউন ভর্তি সারে

ইয়েমেনের মোখা শহর দখল করল ইরান সমর্থিত হুথিরা

একদিন পিছিয়ে শনিবার শুরু বায়তুল মুকাররমের মাসব্যাপী ইসলামি বইমেলা

মাদকের অভিযোগে ৫০ বছরের পুরোনো মেলা বন্ধ