হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাইবার বুলিংয়ের ঘটনায় সাদা দলের নিন্দা

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে একজন নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’।

মঙ্গলবার সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে সাদা দলের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ভয়-ভীতি প্রদর্শন করে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এটি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে। এ ধরনের ঘটনা কোনোভাবেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাম্য নয়।

তারা আরো বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে সাইবার বুলিং অব্যাহত রয়েছে, যা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের অপরাধ বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

বিবৃতিতে সাদা দলের পক্ষ থেকে অবিলম্বে হুমকিদাতা ও নারী শিক্ষার্থীদের অবমাননাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি নারী শিক্ষার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসন সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার

মিটার নেই, সংযোগও নেই তবু বিদ্যুৎ বিল