হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্কলিত ৫০৩ কোটি ৪৭ লক্ষ ৩৭ হাজার টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেট ৪৮৯ কোটি ৯৯ লক্ষ ৭৯ হাজার টাকা অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও ফাইন্যান্স কমিটি সচিব জনাব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করেন এবং তা অনুমোদন করা হয়।

সভায় চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য-শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ট্রান্সলেশনাল রিসার্চ বা প্রয়োগমুখী গবেষণা বৃদ্ধির করার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‌্যাংকিংয়ে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এর কার্যক্রম চলমান রয়েছে।

ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের যৌথ সভায় চবি উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, সিন্ডিকেট সদস্য এস.এম. ফজলুল হক, সিন্ডিকেট সচিব ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক

জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল, টিএসসিতে সমর্থকদের উল্লাস

শেখ পরিবারের নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট