হোম > শিক্ষা > ক্যাম্পাস

আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষ্যে জাবিতে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিনিধি, জাবি

আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিজাব র‍্যালি’ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার ‘কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের (ফিমেল সেকশন) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবন থেকে র‍্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র‍্যালি শেষ হয়।

এতে দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা বলেন, মুসলিম প্রধান একটি দেশে মুসলিম নাগরিক হিসেবে হিজাব পড়ার অধিকার চাওয়া একই সাথে হাস্যকর এবং বেদনাদায়ক। ইসলামে যেখানে হিজাব পড়া বাধ্যতামূলক সেখানে কেনো আমাকে হিজাবের জন্য অধিকার চাইতে হবে? হিজাবকেও পোশাকের স্বাধীনতার আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট হাসিনার সময় ইসলামি বিধিনিষেধ মানার জন্য আমাদের বিভিন্ন ট্যাগিং এর শিকার হতে হতো। আমরা এসব ট্যাগ থেকে মুক্তি চাই।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরিন জলি বলেন, গত ১লা ফেব্রুয়ারি আন্তর্জাতিক হিজাব দিবস ছিল। এটি গত ১২ বছর যাবৎ বিশ্বব্যাপী পালিত হয়ে আসলেও বাংলাদেশে এইবার প্রথম। আমরা বিভিন্ন জায়গায় হিজাব পরার জন্য লাঞ্ছিত হতে দেখি, সেটার বিপরীতে আমরা এটি করছি। হিজাব আমাদের অধিকার ও আধুনিকতা। পবিত্র কুরআনে বলা হয়েছে, যারা অভিজাত, ভদ্র, মুসলিম ও বিশ্বাসী নারীরা পর্দা করবে। সচেতনতা বাড়ানোর জন্যই আমরা আজকে এ র‍্যালি ও সিম্পোজিয়ামের আয়োজন করেছি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, মায়ের দুধ পান করা যেমন সন্তানের অধিকার, ঠিক তেমনি হিজাবকে ধারণ করা আমাদের অধিকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা আমাকে বলতে হবে কেন? অধিকার হরণ করতে করতে পৃথিবীর নিয়ম এমন পর্যায়ে চলে গেছে যে, সেটাকে স্মরণ করে দিতে হচ্ছে। আমি শুধু এইটুকুই বলব, হিজাব পড়া যেমন আমার মা-বোনদের অধিকার তেমনি সে অধিকার নিশ্চিত করা আমাদেরও দায়িত্ব।

উপাচার্য অধ্যাপক কামরুল আহাসান বলেন, পশ্চিমা বিশ্বের একজন নারী অধিকার কর্মী একটা বক্তব্য শোনার পর আমার মধ্যে নতুন একটা বোধের সৃষ্টি হয়। তিনি বলেছেন, 'মানব সভ্যতার বিকাশের সাথে কাপড় পরিধানের এক বিশেষ সম্পর্ক রয়েছে। অর্থাৎ সভ্যতার পূর্ব যুগে মানুষ কাপড় পরিধান করতো না।' যখন আমরা বলি আমরা সভ্য হয়েছি এর মানে আমরা বলি আমরা কাপড় পড়া শিখেছি। তাহলে কেউ যদি কাপড়ের পরিমাণ নির্ধারণ করতে গিয়ে হিজাবটাকে সংযুক্তি করে তাহলে এটা কীভাবে সভ্যতার পরিপন্থি হয়? হিজাব শুধু নারীদের অধিকার নয়, এটা সভ্যতার একটি উপাদানও বটে।

উল্লেখ্য, এবারই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিজাব দিবস উদ্‌যাপন করা হয়।

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

বাঁশখালীর মিষ্টি পানের চাহিদা বাড়ছে বিদেশে

তেজগাঁওয়ে রেলওয়ের পাঁচ একর জমি আবার অবৈধ দখলে

সুন্দরবনের দুয়ার খুললেও জীবিকা অর্জনে যেতে পারছেন না বনজীবীরা