হোম > শিক্ষা > ক্যাম্পাস

প্রধানমন্ত্রী আমাকে একজন ‘সার্ভিস প্রোভাইডার’ হিসেবে পাঠিয়েছেন: শাবি উপাচার্য

প্রতিনিধি, শাবিপ্রবি

মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে পাঠিয়েছেন বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই আমার দায়িত্ব।

বুধবার (১৫ জুলাই) বাংলা সমিতি আয়োজিত ফল উৎসবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, আমরা সবাই একটি পরিবারের সদস্য। পরিবারে নানা ধরনের সমস্যা থাকাটাই স্বাভাবিক। তবে সব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। আমার হাতে যদি কিছু করার সুযোগ থাকে, তাহলে মেয়েদের জন্যই আগে কাজ করব। কারণ, আমার অগ্রাধিকার তালিকায় মেয়েরাই রয়েছে। তাদের সমস্যাও তুলনামূলক বেশি। আমরা ভালো কিছু করতে চাই, আর তোমরা পাশে থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে এবং এখন থেকেই দায়িত্বশীল ও মনযোগী হতে হবে। আমার প্রত্যাশা, তোমরা প্রতিদিন নিয়মিত পড়াশোনা করবে।

শিক্ষার্থীদের সমস্যা সমাধান করার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, যেকোনো সমস্যা হলে প্রথমে বিভাগের দুইজন ছাত্র উপদেষ্টা, বিভাগীয় প্রধান, ডিনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের জানাবে। তাদের মাধ্যমে সমাধান না হলে আমার মোবাইল নম্বর তোমাদের কাছে রয়েছে। প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে।

অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমানসহ আরো অনেকে।

উচ্চশিক্ষায় শুধু ডিগ্রি নয়, শিক্ষকদের নৈতিকতা ও দায়িত্ববোধ অত্যন্ত জরুরি

হত্যা-ধর্ষণের বিচার নেই, বিচার শুধু প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বললে

​নোবিপ্রবিতে হাসিনার ছবি কাণ্ডে বিভাগীয় চেয়ারম্যানকে অব্যাহতি

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে সাজা

ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সমন্বয় করা জরুরি হয়ে উঠেছে: শিক্ষামন্ত্রী

চুয়েটে শাটডাউন অব্যাহত, প্রধান ফটকে তালা ও চলছে গণস্বাক্ষর

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান