হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির দায়িত্বে রাবেয়া খাতুন ও ইয়াসির আরাফাত

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পর্ষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাবেয়া খাতুন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরাফাত।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে ক্লাবটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নির্বাচনে সভাপতি পদে রাবেয়া খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে ৫৪ ভোটের মধ্যে ৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ইয়াসির আরাফাত। সাংগঠনিক সম্পাদক পদে মুসলিম ইবনে রবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং কোষাধ্যক্ষ পদে শায়রা ফিদ্দা বিনতে শাহেব ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ৬১ ভোটারের মধ্যে ৫৪ জন তথা ৮৮.৫২ শতাংশ সদস্য ভোট প্রদান করেন। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন এবং তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ আলম এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন গণিত বিভাগের প্রভাষক সজিব হায়াত ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আতিকুর রহমান।

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি রাবেয়া খাতুন বলেন, ‘যুক্তিবাদী সমাজ গঠনে বিতর্ক চর্চা অপরিহার্য। আমরা জাতীয় ও আন্তর্জাতিক মানের বিতার্কিক গড়ে তোলার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করব।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত জানান, বিতর্ককে তরুণদের চিন্তাশক্তি ও নেতৃত্ব বিকাশের হাতিয়ার করতে নিয়মিত কর্মশালা, প্রতিযোগিতা ও ডিজিটাল আর্কাইভ চালু করবেন। এতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ ও পদায়নের দাবি

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন