হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবির প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক আব্দুল হালিম

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্বের প্রক্টর দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, ১ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এ ছাড়া বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সার্টিফিকেট যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, আমরা ক্যাম্পাসকে শান্ত ও শৃঙ্খল রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে সার্বিকভাবে কাজ করবো এবং আমি আশা করছি আগামীতে ক্যাম্পাসের শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ হবে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

শেখ রাসেল কর্নার সরিয়ে ছাত্রদলের লোগো, হাবিপ্রবির হলে নতুন বিতর্ক

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬ বিভাগ খোলার প্রাথমিক অনুমোদন

ঢাবি হলের ফটক থেকে মুছে দেওয়া হলো শহীদ ওসমান হাদির নাম

শিবিরের সাথী থেকে এক বছর আগেই বহিষ্কার আম্মার, জানা গেল যেসব কারণ

আল্লাহকে সাক্ষী রেখে বললাম, অভিযোগগুলোর কোনোটার সঙ্গেই আমি সম্পৃক্ত নই: আম্মার

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশ সেরা জাবি

ন্যায্যতা ও ঐক্যের ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় পানির অধিকার প্রতিষ্ঠার আহ্বান

ঢাবিতে লোকপ্রশাসন বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু ৩ অক্টোবর, থাকছে ৭৬ গবেষণাপত্র