হোম > শিক্ষা > ক্যাম্পাস

আবাসন সংকট নিরসনের দাবিতে রাবিতে বিক্ষোভ

প্রতিনিধি, রাবি

আবাসন সংকট নিরসনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টায় জোহা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে মঞ্চ ২৪।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের দ্রুত সমাধান, পর্যাপ্ত আবাসিক আসন বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব আবাসনব্যবস্থা নিশ্চিতের দাবি জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এ সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর প্রতি আহ্বান জানান তারা।

এ সময় মঞ্চ-২৪-এর মিডিয়া সমন্বয়ক আল ইমরান জিহাদ বলেন, রাবির শিক্ষার্থীরা আর হলের বাইরে থাকতে চায় না। তারা পড়াশোনার উপযোগী পরিবেশ চায়। শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে না পারলে তাদের আবাসন ভাতা দিতে হবে। প্রতি বছর ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পূর্ণাঙ্গ আবাসন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রাজশাহীতে একজন শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যেতে প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়। এই ব্যয় বহন করা অনেক শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্ভব হয় না। তাই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসুর কাছে আহ্বান জানাই, অতি দ্রুত শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার কার্যকর উদ্যোগ নেওয়া হোক।

এ সময় মঞ্চ-২৪-এর সদস্য তালহা তামিম বলেন, বাংলাদেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসন সুবিধার দিক থেকে সবচেয়ে পিছিয়ে। প্রতিষ্ঠার ৭২ বছর পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আবাসন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে পারেনি।

মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭১ থেকে ৭৩ ব্যাচের অনেক শিক্ষার্থী এখনো হল-সুবিধা পায়নি। অথচ রাকসু নির্বাচনের আগে বিভিন্ন ছাত্রনেতা আবাসন সংকট নিরসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেননি।

তিনি আরো বলেন, আজকের কর্মসূচির পরও যদি প্রশাসন কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনিক ভবন ও রাকসু ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি প্রতিটি বিভাগে সমন্বয়ক ঘোষণা করে আগামী সপ্তাহ থেকে আবাসন সংকট নিরসনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

জেডএম

যবিপ্রবির নতুন উপ-উপাচার্য খুবি অধ্যাপক মাহমুদুল হাসান

স্লোগান মিছিল মিটিংয়ের মাধ্যমে একটা জাতি গড়ে উঠতে পারে না

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সব সেশনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি

সিলেটের উন্নয়নে ভার্চুয়াল নীতিগত সংলাপ

অন্তর্বর্তী সরকার গণিতে কাঁচা ছিল: সিলেটে শিক্ষামন্ত্রী

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা হবে

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আবরার ফাহাদের নামে বুয়েটে হল হবে: শিক্ষামন্ত্রী

জাবিতে বছরে মাথাপিছু চিকিৎসা বরাদ্দ ৪৩ টাকা

দীর্ঘ ৩৪ বছর শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে জাবির সিনেট সভা