হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইবি শিক্ষার্থীর মৃত্যু: শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রশাসনের গাফিলতি এবং দ্রুত তদন্তের পদক্ষেপ নিতে আগামীকাল (শনিবার) ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছে নিহতের সহপাঠী তথা সংবর্ত-৩৬ ব্যাচের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ব্যাচের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। পাশাপাশি শনিবার কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে তারা বলেন, বেদনার সঙ্গে জানাচ্ছি আমাদের সহপাঠী ও বন্ধু সাজিদ আব্দুল্লাহর নিথর দেহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার মৃতদেহের অবস্থা দেখে এটি কোনো স্বাভাবিক মৃত্যু বলে আমাদের বিশ্বাস হয় না। যে বিশ্ববিদ্যালয় আমাদের জন্য নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেখানে এমন মর্মান্তিক মৃত্যু আমাদের চিন্তিত, ক্ষুব্ধ ও শঙ্কিত করে তুলেছে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘদিনের অবহেলা, নিরাপত্তাহীনতা, অব্যবস্থা ও অযোগ্যতার জ্বলন্ত প্রতিচ্ছবি।

তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একর এলাকা সিসিটিভি ক্যামেরা ছাড়া, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছাড়া এবং নিরাপত্তা প্রটোকল হীন অবস্থায় পরিচালিত হওয়া প্রশাসনের দায়িত্ব পালনে চরম গাফিলতির প্রমাণ।

এ সময় তারা আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিগুলো হলো: সাজিদের মৃত্যুতে রহস্যজনক ভূমিকার কারণে প্রতিবাদ স্বরূপ প্রশাসেনর গায়েবানা, জানাজা ও দোয়া সকাল বেলা ১১টায়। বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করার আহ্বান জানানো হয় এবং তাদের দাবিসমূহ বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ।

সিওয়াইবি ঢাকা কলেজ শাখার নতুন সভাপতি মাহমুদ, সম্পাদক আবু জার

সরকারি প্রাথমিক শিক্ষকদের কড়া সতর্কবার্তা অধিদপ্তরের

কিউএস বিশ্ব র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

জুলাই বিপ্লব স্মরণে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার আয়োজন ডাকসুর

কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি

আম্মারের বিরুদ্ধে হল সংসদ নেতাকে লাঞ্ছনার অভিযোগ

শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্যের অভিযোগ

পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু

দেশের ইতিহাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান সবসময়ই ছিল: শিক্ষামন্ত্রী