হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাকসুর উদ্যোগে রাবির ১২ হলে ফার্স্ট এইড বক্স বিতরণ

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে ১২টি হল ও ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ফার্স্ট এইড বক্স বিতরণ এবং ফার্স্ট এইড প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাকসু ভবনে অবস্থিত কনফারেন্স রুমে এই কার্যক্রমের আয়োজন করা হয়।

জানা গেছে, রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফসার উদ্যোগে ১২টি হলে (ছেলে-মেয়ে), আন্তর্জাতিক ডরমিটরি, জিমনেশিয়াম এবং স্টেডিয়ামে এই ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসকের মাধ্যমে ফার্স্ট এইড প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সময় রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফসা বলেন, আমাদের আজকের দেওয়া প্রাথমিক চিকিৎসা বক্স বৃহৎ কোনো চিকিৎসায় কাজে না আসলেও হঠাৎ যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার প্রাথমিক সেবা নিশ্চিত করার জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এ বিষয়ে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেবা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা রয়েছে। বিভিন্ন সময় শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ আসে যে তারা ঠিকমতো চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন পাচ্ছে না। এই পরিস্থিতিতে এখন প্রাথমিকভাবে একটি বেসিক মেডিকেল সেবা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রাথমিক চিকিৎসার সব ধরনের উপকরণ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, রাকসুর উদ্যোগে জরুরি মুহূর্তে চিকিৎসা সহায়তার জন্য প্রতিটি হলে ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের ওয়েলফেয়ারমূলক কার্যক্রম পরিচালনা করা ছাত্র সংসদের স্বাভাবিক দায়িত্ব।

প্রশিক্ষণ কর্মশালায় রাকসুর কার্যনির্বাহী সদস্য এ বি এম খালেদের সঞ্চালনায় আয়োজনে আরও ছিলেন রাকসুর এজিএস এস এম সালমান সাব্বির, রাকসুর সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান এবং বিভিন্ন হল সংসদের অর্ধশতাধিক নেতৃবৃন্দ।

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ