হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাকা কলেজ ছাত্রশিবিরের ইফতার মাহফিল, অংশ নিলেন হাজারো শিক্ষার্থী

ঐতিহাসিক বদর দিবস

স্টাফ রিপোর্টার

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এক হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির।

রোববার ঢাকা কলেজ-এর শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে “ইয়াওমে বদর: ইফতার ও প্রেরণা” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইমুম ইসলাম সানি-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, তরুণ সমাজ দৃঢ় সংকল্প নিলে বাংলাদেশকে জুলুম ও বঞ্চনা থেকে মুক্ত করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশব্যাপী চলমান অন্যায়-অবিচার, শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন সহিংসতা সমাজকে অস্থির করে তুলছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিও বিশ্ব মানবতার জন্য উদ্বেগজনক। আল্লাহর বিধান মেনে চললে সমাজে এসব নিপীড়ন থাকত না বলেও মন্তব্য করেন তিনি।

রমজান মাসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি কুরআন নাজিলের মাস। কিন্তু দুঃখজনকভাবে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জন করলেও অর্থসহ কুরআন একবারও পড়ার সুযোগ করে নেয় না। এ সময় তিনি সবাইকে নিয়মিত কুরআন পাঠ এবং সে অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার