হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিজেএসের শেষ ছয় পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা

প্রতিনিধি, রাবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সর্বশেষ ছয়টি বিজেএস পরীক্ষার মধ্যে পাঁচটিতেই মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যায় ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফলে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। এর আগে, ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬তম বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন নুসরাত জেরিন জেনী, ১৫তম বিজেএস পরীক্ষায় আশিকুজ্জামান, ১৪তম বিজেএস পরীক্ষায় সুমাইয়া নাসরিন শামা ও ১৩তম বিজেএস পরীক্ষায় শিউলী নাহার প্রথম স্থান অর্জন করেন। তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

১৮তম বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী আরিফুল করিম সিয়াম বলেন, ‘আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু দিন শেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।’

আইন বিভাগের জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, এই দীর্ঘ যাত্রায় যেন কেউ ধৈর্য না হারায়। প্রস্তুতি নিতে গিয়ে প্রতিদিন সমান সাফল্য আসবে না, কখনো ঘাটতি থাকবে, কখনো ভালো হবে। কিন্তু পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং রেগুলার পরীক্ষার মাধ্যমে নিজেকে একটু একটু করে ঝালিয়ে নেওয়া খুবই জরুরি।

অনুভূতি প্রকাশ করে আইন বিভাগের সভাপতি সাঈদা আন্জু বলেন, খুবই ভালো লাগছে শুনে। রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হয়েছে এটা অবশ্যই আমার জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। সিয়ামসহ ১৮তম বিজিএসে যে ২০০ জন উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, চবি শিক্ষার্থী গ্রেপ্তার

স্বামী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজেএস পাস করে একই পথে স্ত্রী

ঢাবিতে ডেঙ্গু সচেতনতামূলক পোস্টার ছেঁড়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শাবিপ্রবি ছাত্রশিবিরের সাবেক সভাপতির ‘জনতার জুলাই’ বই প্রকাশিত

উচ্চশিক্ষায় শুধু ডিগ্রি নয়, শিক্ষকদের নৈতিকতা ও দায়িত্ববোধ অত্যন্ত জরুরি

হত্যা-ধর্ষণের বিচার নেই, বিচার শুধু প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বললে

​নোবিপ্রবিতে হাসিনার ছবি কাণ্ডে বিভাগীয় চেয়ারম্যানকে অব্যাহতি

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে সাজা

ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সমন্বয় করা জরুরি হয়ে উঠেছে: শিক্ষামন্ত্রী