হোম > শিক্ষা > ক্যাম্পাস

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সময় নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করা হবে।

মঙ্গলবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা তফসিল ও আচরণবিধি নিয়ে কাজ করছি। বুধবার জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানানো যাবে। একই সঙ্গে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে জকসু বিধিমালা পাস হয়। পরদিন পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন এবং ৩০ অক্টোবর রাতে নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর, গত রোববার নির্বাচনের আচরণবিধি ও সম্ভাব্য তারিখ নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়।

দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

নির্বাচনের আগে জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস, এগিয়ে আইজেনকট-বেনেট

গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

রাষ্ট্রপতি যাচ্ছেন, উৎসবের আমেজ ঠাকুরগাঁওয়ে

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে, জানাল আবহাওয়া অফিস

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা