হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ান প্রফেসরের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ছবি: আমার দেশ।

অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওলাভ মুরলিংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের সহযোগী অধ্যাপক ড. দিলারা জাহিদ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ও শিশু শিক্ষা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ঢাবির তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালা আয়োজনের বিষয়েও মতবিনিময় করা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাধারণ এদেশের মানুষের দোরগোড়ায় গবেষণার সুফল পৌঁছে দিতে পরিকল্পনানীতি ও ব্যবহারিক একাডেমিক গবেষণার মধ্যকার ব্যবধান কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতাকে টেকসই উন্নয়ন ও সমাজঘনিষ্ঠ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার

মিটার নেই, সংযোগও নেই তবু বিদ্যুৎ বিল